৭ নভেম্বর, ২০১৭ হালিশহর হাউজিং সোসাইটিস্থ নিউ এল ব্লকে যাত্রা শুরু করলো স্বপ্নশৈলী বুটিকস এন্ড ক্রিয়েশনস নামে বুটিক হাউসের। চট্টগ্রাম সিটি করপোরেশানের ১২,২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব ফারহানা জাবেদ লা স্বপ্নশৈলী বুটিকস এন্ড ক্রিয়েশনস শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দেশে নারীরা বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় নিজেদের নিয়োজিত করে প্রতিভার পরিচয় দিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে কিছু মানুষ বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে যা সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অর্জনের পথে কার্যকরী ভ’মিকা রাখবে। তিনি স্বপ্নশৈলী বুটিকস এন্ড ক্রিয়েশনস এর পোশাক,খাবার সহ নানা আয়োজনের প্রশংসা করে বলেন, যে কোন উদ্যোগ শুরু করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এটির গুনগত মানসম্পœ্ সেবা প্রদানও গুরুত্বপূর্ণ। উন্নত মানের সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন ও দেশীয় কৃষ্টির প্রতি লক্ষ্য রাখার জন্য জনাব ফারহানা জাবেদ স্বপ্নশৈলী বুটিকস এন্ড ক্রিয়েশনস এর স্বত্বাধিকারী কামরুন নাহার পারভীন ও কাজী তানজিলা জামানকে অনুরোধ করেন। পাশাপাশি সেবার পরিধি আরো বৃদ্ধি করে যুব উন্নয়ন অধিদপ্তর , মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং উইমেন চেম্বারের সদস্য পদ গ্রহণের পরামর্শ প্রদান করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মমতার উপ পরিচালক ( মানবসম্পদ) নাহিদ ফারহানা ও সহকারী পরিচালক ( মানবসম্পদ) মোহাম্মদ আসাদুর রহমান, ৩১৫- বি-৪ বাংলাদেশ এর প্রাক্তন লিও সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান, ক্যাজনোভা আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র লিমিটেড এর পরিচালক আবদুল মান্নান, একো ইভেন্টোর বর্ষণ মুৎসুদ্দী ও বিল্লাল রায়হান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কাজী আহমদ আশরাফুজ্জামান, উন্নয়ন কর্মী ফিরোজা বেগম ইমন, তাহমিনা মুন্নী, ইশরাত জাহান, রেজওয়ানা করিম, লিপিকা দাশ, সত্যজিৎ নাথ, রাহেন আরা বেগম, নাহিদা আকতার ও সোহানা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফ্রি ল্যান্সার কাজী সাদিব বিন আশরাফ, শিক্ষার্থী সাজিদ বিন ইসকান্দর, আরিফুল ইসলাম রিয়াদ ও হামিদ হাসান আলভী। ফ্যাশন সচেতন নারী ও শিশুদের আধুনিক ও রুচিশীল আউটফিট, শাড়ী, জুয়েলারী সামগ্রী, শিশুদের বয়স উপযোগী খেলনা ও স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরী মিষ্টি, কনফেকশনারী আইটেম, মশলা, সিজনাল বিভিন্ন পদের আচার সহ নানা আয়োজনে সমৃদ্ধ স্বপ্নশৈলী বুটিকস এন্ড ক্রিয়েশনস এর মনোমুগ্ধকর ইন্টেরিয়র ডিজাইন এন্ড ব্রান্ডিং এ ছিলেন ক্যাজনোভা আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র লিমিটেড ও ইভেন্ট ম্যানেজমেন্ট এ ছিলেন একো ইভেন্টো।



