শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসিটি কর্পোরেশনের মহান বিজয় দিবসের কর্মসূচী গৃহিত

সিটি কর্পোরেশনের মহান বিজয় দিবসের কর্মসূচী গৃহিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির ২৭ তম সভা ৭ নভেম্বর  ২০১৭ খ্রি. কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন কমিটির সদস্য কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা জাবেদ, সদস্য সচিব প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায়   ৪৭ তম মহান বিজয় দিবস উপলক্ষে  চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস শুক্রবার ভোর রাত ০১ মিনিটের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, একই দিন কর্পোরেশনভূক্ত বিদ্যালয় ও কলেজসমূহের স্কাউট, গার্লস গাইড, রোভার-রেঞ্জার, কাব এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কর্ণফুলী সেতু সংলগ্ন বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮ টা ৩০ মিনিটে প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ এবং সকাল ৮ টা ৫৫ মিনিটে ডিসপ্লে অনুষ্ঠিত হবে। এই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। পরে সিটি মেয়র কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন।
১৬ ডিসেম্বর বিকেল ৩ টায় কর্পোরেশনের উদ্যোগে নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। সভায় বিগত সভার কার্যবিবরণী পঠন ও অবহিত করন, এসএসসি  নির্বাচনী পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনা এবং আসন্œ এস এস সি পরীক্ষার ভাল ফলাফলের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, কম্পিউটার ইনষ্টিটিউট সমূহে সার্টিফিকেট বিতরণ কর্মসূচী গ্রহণ এবং  স্কুল ও কলেজ সমূহের শিক্ষক সমন্বয় করা সহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ