শিক্ষার্থীদের হাত দিয়েই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ৩০ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। তাদের হাতেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। বাওয়া স্কুলের অধ্যক্ষ আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের গভর্নিং বডির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত আছেন।



