রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপশেরপুরে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ বাড়ি থেকে শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরীর (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নকলা পৌর শহরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নকলা থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী জানান, সকালে খবর পেয়ে মনির চৌধুরী লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। ওসি আবদুল হালিম বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ