চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করা নিয়ে দুই গ্রুপ এই সংঘাতে জড়িয়েছে। ১৫ অক্টোবর সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। চকবাজার থানার ওসি নূরুল হুদা বলেন, কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন হচ্ছে রোববার। এটা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা আছে। অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন আছে।




