বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপখালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এ মামলায় ৭৮ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম সোমবার এই আদেশ দেন বলে পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানান। বিএনপির ডাকা অবরোধ চলাকালে ২০১৫ এর ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। তাতে বাসটিতে আগুন ধরে আটজন দগ্ধ হয়ে মারা যায়।

আরও পড়ুন

সর্বশেষ