ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
পুলিশ প্রশাসনের ৫ জন ডিআইজি ও ৯ জন পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রবিবারের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ জামানকে খুলনা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো: শামসুদ্দিনকে খুলনা মহানগর পুলিশ কমিশনার, চট্রগ্রাম মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, খুলনা মহানগর পুলিশ কমিশনার শফিকুর রহমানকে চট্রগ্রাম মহানগর পুলিশ কমিশনার ও সিআইডির ডিআইজি (চলতি দায়িত্ব) শৈবাল কান্তি চৌধুরীকে বরিশাল মহানগর পুলিশের কমিশনার পদে বদলি করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার এসএম ফজলুর রহমানকে উপ-পুলিশ কমিশনার, কেএমপি, বেতবুনিয়ার পিএসটিসির কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোরশেদ আলমকে পুলিশ সুপার পিআইবি, ঢাকা, এআইজি, পুলিশ হেডকোয়ার্টাস ছিবাগত উল্লাহকে ৫ম এপিবিএন, ঢাকার পুলিশ সুপার, বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসানকে এআইজি, পুলিশ সদর দপ্তর, বরিশাল রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামানকে এআইজি, পুলিশ সদর দপ্তরে, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্যকে বান্দরবানের পুলিশ সুপার, রাজশাহী রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে মেহেরপুরের পুলিশ সুপার, মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনকে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ মাদারীপুর ও এআইজি মুশফেকুর রহমানকে উপ-পুলিশ কমিশনার, সিলেট মহানগর পুলিশে বদলি করা হয়েছে।




