পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং বাজার উন্নয়নে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার ইউসিবির গুলশান কর্পোরেট কার্যালয়ে ‘ইউসিবি অ্যান্ড ব্লুমবার্গ ব্রিং মার্কেট-বিল্ডিং ওয়ার্কশপ ইন ঢাকা’ শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং বিশ্বখ্যাত ফিনানশিয়াল সার্ভিসেস টেকনোলজি প্রতিষ্ঠান ব্লুমবার্গের যৌথ উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় ব্লুমবার্গ-এর পক্ষ থেকে ফান্ডামেন্টাল এবং টেকনিকাল অ্যানালাইসিস-এর ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে । কর্মশালায় দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার এবং সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কর্মশালায় অংশগ্রহণ করবে। কর্মশালাটির আয়োজন করছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউস ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।



