রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়এস কে সিনহা তাঁর নিজ বাসভবনে আছেন : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

এস কে সিনহা তাঁর নিজ বাসভবনে আছেন : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তাঁর নিজ বাসভবনে আছেন। তাঁর বিষয়ে সর্বোচ্চ আদালত সচেতন। তিনি কারো সঙ্গে দেখা করবেন, নাকি করবেন না সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে নিজ দপ্তরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের কাছে এমন অভিব্যক্তি প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

এর আগে সকালে এস কে সিনহার বিষয়ে খোঁজ নিতে যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা। অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম, সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, আইনজীবী সুব্রত চৌধুরী, এ জে মোহাম্মদ আলী প্রমুখ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে একটি লিখিত আবেদন করেন জয়নুল আবেদীন। এতে বলা হয়, তাঁরা সংবাদমাধ্যমে জানতে পেরেছেন, প্রধান বিচারপতি অসুস্থতাজনিত কারণে ছুটিতে গিয়েছেন। এর পর ২ অক্টোবর তাঁর বাসভবনে দেখা করার জন্য গেলে তিনি (প্রধান বিচারপতি) তাঁদের জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন, কিন্তু দেখা করতে পারবেন না। এমন বাস্তবতায় সারা দেশের মানুষের মতো বিষয়টি নিয়ে আইনজীবীরাও উদ্বিগ্ন। জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মৌখিকভাবে প্রধান বিচারপতির সর্বশেষ অবস্থার বিষয়ে আইনজীবীদের অবহিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ