রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইন্স

চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইন্স

দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম আর্ন্তজাতিক পর্যটন মেলার চিটাগং ট্রাভেল মার্ট-২০১৭ এর টাইটেল স্পন্সর এর ভূমিকা পালন করবে। ট্যুরিজম বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর নবমবারের মত বন্দর নগরী চট্টগ্রামে আগামী ১৬ই নভেম্বর থেকে এ’মেলা আয়োজন করতে যাচ্ছে।

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্সে কর্পোরেট হেড অফিসে এ চুক্তি সই হয়। মেলা আয়োজনকারী প্রতিষ্ঠান দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভিন।

মেলা পেনিনস্যুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে এবং দেশবিদেশের এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান ৩ দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণ করবে।

এসএম

আরও পড়ুন

সর্বশেষ