শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপালিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

পালিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রামে পালিত মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুর নবী (৩৬) বায়েজিদ থানার চন্দ্রনগর শ্যামল ছায়া আবাসিক এলাকার বাসিন্দা। শিশুটি তার স্ত্রীর বোনের মেয়ে। বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম জানান, মেয়েটির মা ১০ বছর আগে মারা যায়। তারপর তিন বছর বয়স থেকে সে খালার সঙ্গেই থাকে। এখন ১৪ বছর বয়সী মেয়েটি তার খালু নুর নবীকে বাবা এবং তার খালাকে মা বলে ডাকে। মেয়েটির অভিযোগ তার পালক বাবা নুর নবী দীর্ঘদিন ধরে তাকে যৌন নিপীড়ন করে আসছিল। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করে। মেয়েটি পুলিশকে জানিয়েছে, যৌন নিপীড়নের বিষয়টি সে তার খালাকে না জানালেও তার সহপাঠীদের জানিয়েছিল। অভিযোগ পাওয়ার পর নুর নবীকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি কালাম বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ