শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপরংপুরে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

রংপুরে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। সোমবার ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার জাইগীরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। রংপুর  কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান,  বগুড়া থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৬-৮৯১৪)  রংপুরে যাচ্ছিল। ভোররাত সোয়া ৪টার দিকে জাইগীরহাট বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে ওই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের লাশ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ