শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশের পাশে থাকবে

রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশের পাশে থাকবে

রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।  বুধবার সকালে জাপানের উপপররাষ্ট্র মন্ত্রী আইওয়া হোরি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান। বৈঠক শেষে শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে পাশে চায় বাংলাদেশ। আর মিয়ানমারের সাথে জাপানের সম্পর্ক ভালো হওয়ায় তাদের পাশে চান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে। এই বৈঠকে আমরা যেটি বলেছি একটি করে বিশেষ বিষয় হলো জাপান এবং বাংলাদেশের যে বন্ধুদ্বপূর্ণ সম্পর্ক ২০১৪-এর পরে বিশেষ করে সিকিউরিটি কাউন্সিল নির্বাচনে আমরা জাপানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে এসেছিলাম। সেটা তাদেরকে স্মরণ করিয়েছি এবং সেটাতে তারা কৃতজ্ঞতা আবারও পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সহায়তা সবসময় পাবে সেটা তারা পুনর্ব্যক্ত করেছেন এবং কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়নের কথাও তাঁরা বলেছেন।

বৈঠক শেষে রোহিঙ্গা ইস্যুতে জাপান সরকার মিয়ানমারকে সরাসরি চাপ দিবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপপররাষ্ট্র মন্ত্রী আইওয়া হোরি সরাসরি কোনো জবাব দেননি।

আরও পড়ুন

সর্বশেষ