শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএইডস আক্রান্ত ২ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

এইডস আক্রান্ত ২ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে রোববার রাতে তাদের পাঠানো হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর। সরকারি হিসেবে বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ১৪৩ জনের মধ‌্যে এইচআইভি সংক্রমণের তথ‌্য পাওয়ার কথা এই বছরই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে ৬৫৮ জনের মৃ‌ত‌্যু ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ