সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনতরুণ সমাজ সচেতন হলে মাদক নির্মুল করা সম্ভব

তরুণ সমাজ সচেতন হলে মাদক নির্মুল করা সম্ভব

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জামাল উদ্দীন আহমেদ বলেছেন, তরুণ সমাজ সচেতন হলে মাদক নির্মুল করা সম্ভব। বর্তমানে অনেক মহারতিরা মাদক ব্যবসার সাথে যুক্ত। তাদের সবার গোয়েন্দা তথ্য আমার হাতে এসেছে। হাতে নাতে ধরা না পরাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। সামনের দিনগুলো তাদের জন্য সুখকর নয়।

মাদক নির্মুল করতে তাকে সরকার যে দায়িত্ব দিয়েছেন সেটি তাঁর জন্মভূমি পটিয়া থেকে শুরু করার ঘোষণা দিলে বলেন, তরুণ সমাজ সচেতন হলে মাদক তাদের স্পর্শ করতে পারবে না। দেশের স্বাধীনতা রক্ষার জন্য মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল মুক্তিযোদ্ধারা, ঠিক মাদক নির্মুল করার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত রয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও মাদক নির্মুলে যুদ্ধ ঘোষণা করেছে। তরুণ প্রজন্মকে সাথে নিয়ে মাদক নির্মুল করতে সকল ধরনের সহযোগিতা করবেন তিনি। শনিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী শপথ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর  চট্টগ্রাম জেলার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান শেষে হাজারো শিক্ষার্থীকে হাত তোলে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করান জামাল উদ্দীন আহমদ।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা পরিষদ কর্মকর্তা আতিয়া চৌধুরী সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী টিপু, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অদিধপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, চট্টগ্রামের উপ-পরিচালক একেএম শওকত ইসলাম, অধ্যাপক দেলোয়াড় হোসেন, অফিসার ইনচার্জ ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পেয়ারু, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষার্থী আবু সাঈদ খান আল-আমিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম-কক্সবাজারের পটিয়া উপজেলা পরিষদ সম্মুখে মাদক বিরোধী এক র‌্যালী বের করা হয়। এতে পটিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

আরও পড়ুন

সর্বশেষ