শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপকংগ্রেসের প্রধান হচ্ছেন রাহুল

কংগ্রেসের প্রধান হচ্ছেন রাহুল

ভারতের কংগ্রেস দলটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন রাহুল গান্ধী, আগামী অক্টোবর মাসের অল ইন্ডিয়া কমিটির অধিবেশনে এ দায়িত্ব অর্পণ হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।

রোববার অনলাইনটিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় আগামী মাসে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন হবে। এই অধিবেশনে রাহুল দলের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। পরবর্তীতে গুজরাট ও হিমাচল প্রদেশের আসন্ন নির্বাচনে রাহুল কংগ্রেসের সভাপতি হিসেবে প্রচার চালাতে পারেন।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা বিরাপ্পা মৌলি বলেছেন, দলের সাংগঠনিক নির্বাচনে রাহুল প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। রাহুল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। দলের সাংগঠনিক নির্বাচনের বিষয়ে দলের নিবেদিতরাই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ