শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরোহিঙ্গাদের জন্য এল মরক্কোর ত্রাণ

রোহিঙ্গাদের জন্য এল মরক্কোর ত্রাণ

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে মরক্কো থেকে একটি কার্গো বিমান এসে পৌঁছেছে। বিমানটিতে ১৪ টন ত্রাণ রয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন কিংডম অব মরক্কোর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এম ভি মজিদ হালিম।মরক্কোর দেওয়া ত্রাণের মধ্যে রয়েছে ৭০টি তাবু, এক হাজার কম্বল, এক লট মেডিকেল কিটস, দুই টন দুধ, চার টন চাল ও মেট্রেস। সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এর আগে গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হয়।

হাবিবুর রহমান আরও জানান, বেলা দেড়টার দিকে ভারত থেকে ত্রাণবাহী আরেকটি উড়োজাহাজ আসছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেটি গ্রহণ করবেন। সন্ধ্যা সাতটার দিকে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে। আগামীকাল শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ও ভারত থেকে একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে।

আরও পড়ুন

সর্বশেষ