রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফটিকছড়ি পৌরসভার তফসিল ঘোষণা

ফটিকছড়ি পৌরসভার তফসিল ঘোষণা

ফটিকছড়ি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্টিত হবে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচনী কর্মকর্তা শামশুল হক বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী ৩ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন, ৫ ও ৬ অক্টোবর যাচাই, বাছাই, ১৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবাং একই দিনে প্রতিক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, নাজিরহাট পৌরসভার সাথে ফটিকছড়ি পৌরসভার সীমানা সংক্রান্ত একটা জটিলতা রয়েছে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে মেয়র ইসমাঈলের সাথেও কথা বলেছিলাম। কেউ যদি বিষয়টি নিয়ে আপত্তি তুলে মামলা করেন, তবে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ