শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেড সেমিনার

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেড সেমিনার

ব্যাংকের কর্পোরেট গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড ‘ওভারভিউ অফ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট পলিসি অর্ডার ২০১৫-২০১৮’ বিষয়ক ট্রেড সেমিনার আয়োজন করেছে। এটি চট্টগ্রামে ব্যাংকের প্রথম ট্রেড সেমিনার। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক মোঃ হুমায়ূন কবির চট্টগ্রামে র‍্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের যুগ্ম নিয়ন্ত্রক নন্দন কুমার বণিক আমদানি ও রপ্তানি নীতি বিষয়ে বক্তব্য রাখেন। ব্র্যাক ব্যাংকের ট্রেড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জাবেদুল আলম ‘এমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট রেগুলেশনস ভার্সেস প্র্যাকটিস’ বিষয়ক প্যানেল আলোচনাটি পরিচালনা করেন।

আলোচনায় নন্দন কুমার বণিকের সঙ্গে অন্যান্য গ্রাহক প্যানেলিস্ট হিসাবে অংশগ্রহণ করেন। তিনি এসময় গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান তার বক্তব্যে ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংকের অবস্থান ও ট্রেড বিজনেসে এর জোর দেয়ার বিষয়টি তুলে ধরেন। ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। ট্রেড বিজনেসে দেশের সেরা ব্যাংক হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে চট্টগ্রামে এই সেমিনার আয়োজন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ