শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়কুমিল্লা ক্যান্টনমেন্টে ইসলামী ব্যাংকের ৩২৭তম শাখা উদ্বোধন

কুমিল্লা ক্যান্টনমেন্টে ইসলামী ব্যাংকের ৩২৭তম শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩২৭তম শাখা হিসেবে কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা ১২ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী নামার বাজারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুস সাদেক ভুঁইয়া ও আবু রেজা মোঃ ইয়াহিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদাৎ উল্লাহ। গ্রাহক ও সূধীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ফারুক আহমেদ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রফেসর মো. নজরুল ইসলাম ও মুক্তা শাহা প্রমুখ। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ