সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন মো. গোলাম ফারুক। ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে তিনি গতকাল এ পদে যোগদান করেছেন। এর আগে তিনি এ ব্যাংকেরই জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন মো. গোলাম ফারুক। চাকুরিজীবনে তিনি জনতা ভবন কর্পোরেট, লোকাল অফিস, ঢাকাসহ বিভিন্ন কর্পোরেট শাখা এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের শাখাসমূহে বিশ বৎসরাধিকাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
গোলাম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বরিশাল শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।




এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।