রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবন্ধন লিও ক্লাবের উদ্যোগে দুঃস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে দুঃস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ

bandhan food distribution pic 1প্রেস বিজ্ঞপ্তি : লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধনের স্পন্সরকৃত  লিও ক্লাব অব চিটাগং বন্ধনের উদ্যোগে নগরীর অপরাজেয় বাংলাদেশ নিরাপদ আশ্রয়কেন্দ্র, সিআরবিতে পথ শিশু ও হযরত শাহ ওয়ালী উল্ল্যাহ এতিমখানার শিশুদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও বিদ্যুৎ সেনের সভাপতিত্বে ও লিও রাসেল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলার  ইয়ূথ এক্সচেঞ্জ লায়ন আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মামুনর রশিদ মামুন, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন রিয়াদ মোর্শেদ আলম, লিও জেলার প্রাক্তন সভাপতি আবুল খায়ের।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি যথাক্রমে আবু মো: ফয়সাল রানা, সাজ্জাদ আলী, ফরহাদ আল মাহিন, আবু বক্কর সিদ্দীকি লিটন, ইরফান উদ্দিন রনি, মনির হোসেন বাপ্পি, সহ-সভাপতি সাফায়েত মারুফ আবীর, শাকিল , মারূফ, মনোয়ার, জূয়েল, রকিব, আলিম প্রমূখ। উক্ত কর্মসূচীতে মোট ৩৮৫ জন দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ