নিজের কুমারীত্ব বা ভার্জিনিটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন ইউক্রেনের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী। একটি ‘ভালো কাজের টাকা জোগার করতেই তরবিনকা নামের একটি সংবাদপত্রে নিজের কুমারীত্ব বিক্রির একটি বিজ্ঞাপন দিয়েছেন ইউলিয়া নামের ওই তরুণী।
‘ভার্জিনিটি ফর সেল’- শিরোনামের ওই বিজ্ঞাপনে ইউলিয়া বলেছেন, আজ হোক বা কাল, আমাকে কুমারীত্ব বিসর্জন দিতেই হবে। কোনো মদের উৎসবে কুমারীত্ব হারানোর চেয়ে একটি ভালো কাজের উদ্দেশ্যে তা বিক্রি করাই ভালো। তবে ভালো কাজটি যে কী, তা জানাননি ইউলিয়া।
যারা উল্লেখিত শর্তে আগ্রহী, তাদের স্কাইপের মাধ্যমে যোগাযোগ করতেও বলেছেন ইউলিয়া।
বিজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ বছর বয়সী মিষ্টি মেয়ে। ছাত্রী। এমন একজন ব্যক্তির কাছে কুমারীত্ব বিক্রি করতে চাই, যিনি ১ হাজার ৫০০ পাউন্ড দিয়ে সাহায্য করবেন। মেলিটোপোল শহরে আমার পছন্দের কোনো জায়গায় আমরা দেখা করব। কুমারীত্ব বিক্রির অর্থ ফুর্তি বা বিনোদনে ব্যয় হবে না। এই অর্থ একটি ভালো কাজে ব্যয় করা হবে।
ইউলিয়া বলেন, কুমারীত্ব বিক্রির বেলায় কোনো প্রতিযোগিতা হবে না। প্রকৃত ব্যক্তি পেলেই তিনি ‘হ্যাঁ’ বলে দেবেন। তিনি কুমারী কি না, এর প্রমাণ হিসেবে তিনি স্থানীয় হাসপাতালের প্রতিবেদন দেখাবেন। ঠিকঠাক হওয়ার পর যদি কেউ ঝামেলা করেন, এ জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা রাখবেন। এদিকে কুমারীত্ব বিক্রির বিজ্ঞাপন প্রকাশ করা ‘তরবিনকা’ সংবাদপত্র বলেছে, এই ধরনের বিজ্ঞাপন তারা প্রথমবারের মতো প্রকাশ করল। তবে এর আগেও এমন বিজ্ঞাপন বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে।





