বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপবাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ চলছে

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ চলছে

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ চলছে। পরিচালনা পর্ষদের সভায় পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাসের অনুমোদন দেয়ায় সোমবার সকালে বিক্ষোভে নামেন তারা।  বিক্ষোভরত কর্মকর্তারা গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। জানা যায়, রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেয়া হবে। এ কারণে সকাল থেকেই কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। এ সময় কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান। বিক্ষোভরত কর্মকর্তারা জানান, যেখানে ২০১৬ সালে নতুন বেতন স্কেল কার্যকর হয়েছে সেখানে প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেয়া হয়। পর্ষদে যে প্রণোদনা বোনাসের অনুমোদন দেয়া হয়েছে, তা কার্যকর হলে যারা ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন, তাদের প্রণোদনা বোনাসের কী হবে? এ ছাড়া এ সময়ে যারা পদোন্নতি পেয়েছেন, তারা কেন আগের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস নেবেন। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ