বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। রোববার মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা এলাকায় গিয়ে দেখা গেছে, ভোর রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। যানজটে স্থবির হয়ে পড়েছে পুরো মহাসড়ক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান,  শনিবার দিবাগত রাতে মহাসড়কের গোড়াই এলাকা থেকে যানজট শুরু হয়। ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করে। আবার ভোর রাতে মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় পর পর কয়েকটি মালবাহী ট্রাক বিকল হয়ে মহাসড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে বিকল হওয়া ট্রাকগুলো সরানোর চেষ্টা করে।

এ যানজটের ফলে গোড়াই থেকে মির্জাপুর কুরনি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটে আটকে থাকা যাত্রীদের চরম দুর্ভোগে পড়ে। উত্তরাঞ্চলের ২২টি জেলা এবং টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করে আসছে। যানজটে স্থবির হয়ে পরেছে পুরো মহাসড়ক। মহাসড়কে যানজটের অন্যতম কারণ: কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে গরুভর্তি ট্রাক চলাচল, রাস্তায় গাড়ির চাপ, বিভিন্ন স্থানে রাস্তায় খানাখন্দের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলছে।

আরও পড়ুন

সর্বশেষ