নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত আটজন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাজীগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। ওসি বলেন, ‘স্থানীয় লোকজন জানিয়েছে, সকালে একটি বাঁশবোঝাই ট্রাক উল্টে পাঁচ থেকে ছয়জন নিহত হয়েছেন। নিহতরা ট্রাকের নীচে চাপা পড়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় বন্যা পরিস্থিতি থাকায় জেলা শহর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের ঘটনাস্থলে আসতে বিলম্ব হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান ওসি।



