শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপবনানীতে তরুণীকে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

বনানীতে তরুণীকে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই দিন নির্ধারণ করেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন। ধর্ষণের অভিযোগে গত ৫ জুলাই রাতে মামলাটি দায়ের করা হয়। ওই মামলার বরাত দিয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ জানান, জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বর বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে। পরে তাঁকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পুলিশ আরো জানায়, তরুণী (২১) রাজধানীর বাসিন্দা। এর আগে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে ৬ মে বনানী থানায় মামলা হয়। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা কারাগারে আছেন।

আরও পড়ুন

সর্বশেষ