শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়অনুমোদনহীন সব অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে অপসারণের নির্দেশ

অনুমোদনহীন সব অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে অপসারণের নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডিসহ বিভিন্ন অভিজাত আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক ভবনসহ সব অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের করা ২৩৩টি রিট আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট  এ রায় দেয়। রায়ে আগামী ১০ মাসের মধ্যে ওইসব স্থাপনায় কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালানো যাবে না এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না বলেও জানানো হয়। এই সময়ের মধ্যে মালিকেরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিশ ছাড়াই সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে।

আরও পড়ুন

সর্বশেষ