কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মাঠে কাজ করার সময় পাঁচজন বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ধলসা কয়ারি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) নূর-ঈ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।