শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না : খন্দকার...

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এসোসিয়েশন আয়োজিত তত্ত্বাবধাক সরকারের অধীনে নির্বাচনের দাবি, মাহমুদুর রহমান ও মানবাধিকার কর্মী এডভোকেট আদিলুর রহমানের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।

ড. খন্দকার মোশাররফ বলেন, আগামী অধিবেশনেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রস্তাব আনার উদ্যোগ গ্রহণ করুন, আমরা সহযোগিতা করব। সুষ্ঠু নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। যদি না হয় তবে দেশের মানুষ আপনাদের কাঠগড়ায় দাড় করাবে।

সুষ্ঠু নির্বাচন হলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগ এটা বুঝতে পেরেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না।

নির্বাচন না হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন আওয়ামী লীগ নেতা নাসিমের এমন বক্তব্যের জবাবে খন্দকার মোশাররফ বলেন, তার বক্তব্য বাকশালী। ৭২-৭৫ সালেও একইভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু তখন বিএনপি ছিল না। তিনি বলেন, এখনকার সময় ভিন্ন। কারণ এখন বিএনপির মতো একটি দল দেশে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ