বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপঈদুল ফিতরে ঘরমুখো মানুষের সেবায় বিআরটিসির ৯০০ স্পেশাল বাস রাস্তায় থাকবে

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের সেবায় বিআরটিসির ৯০০ স্পেশাল বাস রাস্তায় থাকবে

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের সেবায় বিআরটিসির ৯০০ স্পেশাল বাস রাস্তায় থাকবে। এর মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলা পর্যায়ে সেবা দেবে। ৫০টি বাস ঢাকার বিআরটিসি ডিপোতে স্ট্যান্ডবাই রাখা হবে। বুধবার ঢাকার কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার চেক হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি জানান, আগামী ২২ জুন থেকে ঈদুল ফিতরের পরবর্তী তিন দিন পর্যন্ত বিআরটিসির ৯০০ স্পেশাল বাস রাস্তায় চলবে। ঈদের ৭ দিন আগে থেকে ‘স্পেশাল’ বাসের টিকিট বিক্রি করবে বিআরটিসি।

মন্ত্রী বলেন, ৯০০ স্পেশাল বাসের মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলা পর্যায়ে চলবে। ৫০টি বাস ঢাকার বিআরটিসি ডিপোতে ‘স্ট্যান্ডবাই’ রাখা হবে। আরও ৩০০ বাস মেরামত করে দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে। মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে- সেদিকে লক্ষ রেখে বিআরটিসির সব কাউন্টারে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, বিআরটিসির কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না- এমন অভিযোগ আছে। এখানকার কর্মকর্তাদের ঠিকমত দায়িত্ব পালনের দৃষ্টান্ত খুব কম। অনেক বছর ধরে এই সংস্থার দুর্নাম আছে। ডিপো ম্যানেজারদের বিরুদ্ধে অনিয়নের অভিযোগ অনেক। বিআরটিসি কর্মকর্তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, অভিযোগগুলো সত্যিই কষ্টদায়ক। জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলবেন না। বিআরটিসির সুনাম ফিরিয়ে আনুন। দুর্নীতি, অনিয়ম বন্ধ করুন।

আরও পড়ুন

সর্বশেষ