রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপঅবাস্তব অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার

অবাস্তব অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার

অবাস্তব অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘মিথ্যা একটা, আপনারা ভুল প্রচারণা করছেন যে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হার দাঁড়াবে, আওয়ামী লীগ বলছে, ৭ দশমিক ২৪ শতাংশ। কিন্তু এখানকার অর্থনীতিবিদরা, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতিবিদরা সবাই বলছে যে, এটা একটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব নয়। তারা বলছে কিছুতেই এটা ৬ দশমিক ৮ শতাংশের ওপরে যেতে পারে না। তাহলে এই যে মানুষকে প্রতারিত করা, তারাই পারে, আওয়ামী লীগই পারে। অন্য কারো পক্ষে করা সম্ভব না। বিএনপি নেতা বলেন, বাংলাদেশে এমন দুঃসময় আগে কখনো আসেনি। একদলীয় শাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করছে সরকার। বিএনপির ভিশন ২০৩০ একটি আধুনিক বাংলাদেশের রূপরেখা উল্লেখ করে সরকারি দল এ নিয়ে কুতর্ক করছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

আরও পড়ুন

সর্বশেষ