বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ন্যাশনাল ইয়ুথ লীডারশীপ ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক...

ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ন্যাশনাল ইয়ুথ লীডারশীপ ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত

Fakhrul PPবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহী পর্ষদের সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ন্যাশনাল ইয়ুথ লীডারশীপ ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৮ মে ২০১৭ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের আওতাধীন শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, সাভারে অনুষ্ঠিত দিনব্যাপী সন্মেলনে সারা দেশ থেকে অংশগ্রহনকারী ডেলিগেটদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি হিসেবে তিনি আগামী (২০১৭-২০১৯) দুই বছর এই দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপÍরের মহাপরিচালন জনাব আনোয়ারুল করিম, এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের পরিচালক জনাব মোরশেদ উদ্দিন আহমেদ।
“ন্যাশনাল ইয়ুথ লীডারশীপ ফোরাম” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের সরকারী পরিপত্র (নং ৩৪.০৬০.০২৯.০০.০৬১.২০১২-৬৬, তারিখঃ ১৯-০৩-২০১৩) জারীর মাধ্যমে গঠিত সমাজের সকল পর্যায়ের যুবদের কল্যাণে নিবেদিত একটি সংগঠন যা অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক একটি জাতীয় পর্যায়ের সংগঠন। যুব উন্নয়ন অধিদপÍরের তত্ত¦াবধানে ও শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের সহায়তায় বিভিন্ন ক্ষেত্রে অবস্থানরত যুবদের কল্যাণে ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাই এর প্রধান লক্ষ্য।

জনাব ফখরুল ইসলাম চৌধুরী পরাগ স্কুলজীবন থেকেই বিভিন্ন সেবা কার্য এবং সংগঠনের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সেবা সংগঠনের সদস্য হিসেবে মানবতার কল্যাণে কাজ করে আসছেন। তিনি ২০০৪ সাল থেকে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন এবং ২০০৫ থেকে ২০০৭ সাল পযর্ন্ত যুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ ইউনিটের যুব প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিভিন্ন মেয়াদে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বন্ধুত্ব, প্রচার ও প্রকাশনা বিভাগের উপপ্রধান ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব বেঙ্গল সিটির চার্টার প্রেসিডেন্ট, বিভিন্ন সময় তিনি লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিরেক্টর, জোনাল ডিরেক্টর, রিজোনাল ডিরেক্টর ও রিজোনাল ডিরেক্টর হেড কোয়াটার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা সভাপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশার প্রতিষ্ঠাতা ও সভাপতি। জনাব ফখরুল চৌধুরী অনলাইন নিউজ র্পোটাল বিডিসময় ২৪. কম এর প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক। তিনি টেলিকমিউনিকেশন ইউজার ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও টেলিভিশন দর্শক ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি। তিনি বাংলাদেশ ডায়বেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

 

আরও পড়ুন

সর্বশেষ