ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
চলতি মৌসুমের হজ ফ্লাইট শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। বুধবার সচিবালয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ‘১৯ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। ইতোমধ্যেই হাজীদের ফ্লাইট শিডিউল ঠিক হয়ে গেছে।’
সভা শেষে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘হজের সময় মানবপাচার রোধে টাক্সফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হজের সময় যেন মানবপাচার না হয় সেজন্য টাক্সফোর্সের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে পুলিশকেও নির্দেশ দেয়া হয়েছে। হজ যাত্রীদের বয়স, কার সঙ্গে হজে যাচ্ছেন এবং তাদের শারীরিক ক্ষমতা- এসব বিষয় দেখবেন তারা।’
এছাড়া হাজীদের চিকিৎসা সেবা এবং বাড়ি ভাড়া নিয়েও কোনো জটিলতা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘গত বছর হজ ব্যবস্থা সুষ্ঠু হলেও কিছু অসাধু হজ এজেন্সির মালিক সমস্যা সৃষ্টি করেছিল। এবার যাতে এ ধরনের সমস্যা না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।




