ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই আরেকটি সঞ্চালন লাইন ‘ট্রিপ করায়’ দেশের উত্তর ও দক্ষিণ জনপদের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেসব এলাকার সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী ম্যানেজার (জনসংযোগ) এ বিএম বদরুদ্দোজা খান। তিনি বলেন, “লাইন মেরামতের কাজ চলছে। আশা করি সন্ধ্যার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে।



