সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়অধিকারকে আইনের আওতায় আনা ‍উচিত: জয়

অধিকারকে আইনের আওতায় আনা ‍উচিত: জয়

গত ৫ মে শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের ছত্রভঙ্গ করার ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ‘অসত্য এবং অসমর্থিত’ সংবাদ প্রকাশের কারণে অধিকারকে আইনের আওতায় আনা উচিত। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এই মন্তব্য করেছেন।

জয়ের মতে, অসত্য এবং অসমর্থিত সংবাদ প্রকাশের কারণেই স্বঘোষিত মানবাধিকার সংগঠন অধিকারকে আইন ও ন্যায়বিচারের আওতায় আনা জরুরি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে তার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয়।

অধিকারের প্রতিবেদনের তথ্য যে ‘অসত্য এবং অসমর্থিত’ তার পক্ষে যুক্তি হিসেবে ৫ মের ঘটনা নিয়ে আল জাজিরা ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের কথাও উল্লেখ করেন জয়। তিনি লিখেছেন, আল জাজিরা এবং হিউম্যান রাইটস ওয়াচ স্বঘোষিত মানবাধিকার সংগঠন ‘অধিকারের’ ৬১ জন নিহত হবার রিপোর্টের ঘটনাকে যাচাই করতে পারেনি। আল জাজিরা এবং হিউম্যান রাইটস ওয়াচ সেই সময় স্বঘোষিত মানবাধিকার সংগঠন অধিকারের অসত্য এই রিপোর্টের সূত্রের বরাত দিয়ে ৫০ জনের মত নিহত হবার ঘটনা জানায় বিশ্ববাসীকে। ৫ মের ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা হলো ১১।’

একটি অন্যায় উদ্দেশ্যে ‘স্বঘোষিত’ মানবাধিকার সংগঠন অধিকার অসত্য সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মন্তব্য করে জয় তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘এই অসত্য এবং অসমর্থিত সংবাদ প্রকাশের কারণেই স্বঘোষিত মানবাধিকার সংগঠন ‘অধিকার’কে আইন এবং ন্যায়বিচারের আওতায় আনা জরুরি

আরও পড়ুন

সর্বশেষ