শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপ্রশিক্ষিত যুব শক্তি গঠনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের অবদান অতুলনীয়- অতিরিক্ত জেলা...

প্রশিক্ষিত যুব শক্তি গঠনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের অবদান অতুলনীয়- অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান বলেন, পড়ালেখার পাশাপাশি সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক ছাত্র-ছাত্রীর নৈতিক দায়িত্ব। যুব সমাজ যদি প্রশিক্ষিত না হয় তাহলে যে কোন লক্ষ অর্জন কঠিন হয়ে পড়বে আর উন্নত বাংলাদেশ বিনির্মাণে যুব রেড ক্রিসেন্ট এর মানবতাবোধের শিক্ষা সহায়ক হিসেবে কাজ করে। যুব রেড ক্রিসেন্ট এর মূলনীতির আলোকে কিভাবে মানুষের দুর্দিনে হাত বাড়িয়ে দেয়া যায় এবং যে কোন বিপদে একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে দক্ষ করে তোলা সম্ভব। দুস্থ মানবতার কল্যাণে তাদের এই কার্যক্রম ভবিষ্যৎতেও অব্যাহত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন স্কুল কলেজ ইউনিটের যুব প্রধানদের নিয়ে আয়োজিত ১৭তম যুব প্রধান সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।YC Conference 17 news photo

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যেগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন স্কুল কলেজ ইউনিটের যুব প্রধানদের নিয়ে ১৭তম যুব প্রধান সম্মেলন ২০১৭ অদ্য ৮ এপ্রিল ২০১৭ তারিখ সকাল থেকে দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন রুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী সেক্রেটারি আব্দুল জব্বার।

বক্তব্য রাখেন সিটি ইউনিটের পক্ষে কার্যকরি পর্ষদ সদস্য আনোয়ার আজম এবং প্রাক্তন যুব প্রধানদের পক্ষে সৌমিত্র চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ-প্রধান ১ জিয়াউল কবির সোহেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরি পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান শহিদুল ইসলাম, সিটি ইউনিটের কার্যকরি পর্ষদ সদস্য সৈয়দ আদনান হোসাইন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুর রশিদ, চট্টগ্রাম সিটি ইউনিটের ইউনিট লেবেল কর্মকর্তা নুরুল করিম এবং সিনিয়র যুব সদস্য সৈয়দ শাহরিয়াত হোসেন। এ সময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ-প্রধান ২ তন্বী বড়–য়া সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল, প্রশিক্ষন বিভাগীয় প্রধান হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান পৃথ্বি রাজ বড়–য়া সহ-কার্যকরী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্কুল ও কলেজ ইউনিট সমূহের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও যুব প্রধানবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্ট এর আদর্শে উজ্জীবিত হয়ে আর্ত মানবতার সেবায় যুব সদস্যদের সচেষ্ট হতে হবে, যাতে করে মহামতী জীন হেনরি ডুনাণ্ট এর এই মহৎ উদ্যোগ সফল হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যে কোন প্রাকৃতিক দুর্যোগে একজন দক্ষ নাগরিক হিসেবে দ্রুত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা যুব রেড ক্রিসেন্ট এর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে পারে। শুধু তাই নয় চট্টগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ নানাবিধ সমস্যায় চট্টগ্রামের যুব সদস্যরা সবসসময় এগিয়ে আসেন সবার আগে।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন ১২০টি স্কুল কলেজ ইউনিট থেকে আগত যুব প্রধানগণ ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পর্ষদের পরিচয় পর্ব শেষ করে স্কুল কলেজ ইউনিটগুলো বিগত বৎসরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। এর পর গ্রুপ ওয়ার্কের মাধ্যমে স্কুল কলেজ ইউনিটগুলো তাদের ভবিষ্যৎ কার্য পরিকল্পনা তুলে ধরেন। তাছাড়া যুব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্ব স্ব ইউনিটে যে সমস্যয় পড়ে তা নিয়ে আলোচনা এবং তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে স্কুল কলেজ ইউনিটগুলোর কার্যক্রম তদারকি করার জন্য যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়। একই সাথে স্কুল কলেজের ভবিষ্যৎ কার্যপরিকল্পনার সাথে সম্বনয় করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ভবিষ্যৎ কার্যপরিকল্পনা ঘোষণা করেন। কার্যপরিকল্পনার মধ্যে সদস্য উদ্বুদ্ধকরণ ও সদস্য সংগ্রহ, বৃক্ষরোপণ অভিযান, ত্রাণ সংগ্রহ ও বিতরণ, শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণ, বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ, স্কুল পর্যায়ে রক্তের গ্রুপিং এবং কলেজ পর্যায়ে রক্তদান কর্মসূচী, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, রেড ক্রিসেন্ট প্রতীক অপব্যবহার রোধ ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন উল্লেখযোগ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান আরো বলেন, রেড ক্রিসেন্ট দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে যা দেশ ও বিশ্বব্যাপী সমাদ্রিত। আন্তর্জাতিক এই সেবা সংস্থার সাথে তরণদের স¤পৃক্ততা তাদের নিজ চারিত্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। দক্ষ ও প্রশিক্ষিত সেচ্ছাসেবক দল গঠনের লক্ষ্যে আয়োজিত এই যুব সম্মেলন দেশ ও জাতি কল্যাণে সর্বদা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সবসময় তাদের দায়িত্ব কর্তব্যের প্রতি অনেক সচেতন।  যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন “যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব সদস্যরা উদীয়মান তরুণ সমাজের জন্য অনন্য স¤পদ” তিনি আরও বলেন “যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী কার্যক্রম প্রশংসার দাবীদার”। এছাড়া মাননীয় প্রধান অথিতি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সকল যুব কার্যক্রমের পাশে থেকে সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।

ডা. শেখ শফিউল আজম বলেন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যক্রম সমগ্র বাংলাদেশে সমাদৃত। বাংলাদেশের আরও অন্যান্য ইউনিট তাদের কার্যক্রমকে অনুকরণ করছে, যা খুবই আনন্দের বিষয়। ডা. শফি বলেন ৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যা¤প ২০১৭, চট্টগ্রাম সফল ভাবে আয়োজনের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ক্যা¤প বিভাগীয় হলেও দেশের সব ইউনিট হতে যুব সদস্যদের অংশগ্রহণ ক্যা¤পকে জাতীয় ক্যা¤েপ রূপান্তরিত করেছে। তিনি ৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যা¤প ২০১৭, চট্টগ্রাম সফল ভাবে স¤পন্ন করার জন্য যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব সদস্যরা যেভাবে কঠোর পরিশ্রম করেছে তাই তাঁদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন

সর্বশেষ