রাজধানীর হাতিরঝিল থেকে জাতীয় শুল্ক গোয়েন্দা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধার করেছেন। সোমবার সকালে গাড়িটি উদ্ধার করা হয়। জাতীয় শুল্ক গোয়েন্দা সংস্থার উপপরিচালক শরীফ আল হাসান বিষয়টি নিশ্চত করেছেন। গোয়েন্দা কর্মকর্তা জানান, গাড়ির ভেতর চাবি পাওয়া যায়। ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে শুল্ক গোয়েন্দার দল অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। এর দাম প্রায় দুই কোটি টাকা। ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়িটি দেশে নিয়ে আসা হয়।



