মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) চেয়ে করা আবেদন সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে। ০৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির আদালতের কার্যতালিকায় ১৪৭ নাম্বার ক্রমিকে আবেদনটি দেখা যায়। ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। এর পাঁচদিন পর ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ করেন সাঈদী।




