বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপআগামী নির্বাচনে জাপার নেতৃত্বে নতুন জোট গঠন করা হবে

আগামী নির্বাচনে জাপার নেতৃত্বে নতুন জোট গঠন করা হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির (জাপা) নেতৃত্বে নতুন জোট গঠন করা হবে বলে জানিয়েছন জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ২ এপ্রিল জাতীয় যুব সংহতি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিশন মিলনায়তনে কেন্দ্রীয় সম্মেলন-২০১৭ এবং যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, এরমধ্যে ৩০ থেকে ৪০টি ছোট দল আমাদের সঙ্গে জোট করতে আগ্রহ প্রকাশ করেছে। ৪ এপ্রিল তাদের সঙ্গে বসে কথা বলার পর নতুন জোটের ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা কোনো নির্বাচনে সুবিধা পায়নি। একানব্বই সালে জেলে থেকে নির্বাচন করেছি। ছিয়ানব্বই সালের নির্বাচনের পরও ৬ মাস জেল খেটেছি। কোনো রাজনৈতিক দলই আমাদের বন্ধু নয়। তাই আওয়ামী লীগ ও বিএনপি জোটের মতোই আগামী নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পাটির নেতৃত্বে জোট গঠন করা হবে।

এ জোটের বেশির ভাগই ইসলামী দল থাকছে বলেও জানান তিনি। সম্মেলনে জাতীয় পাটির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদেরবিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় যুব সংহতির নতুন কমটির সভাপতি আলমগীর সিকদার লোটন এবং সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ