প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ ১৯ মার্চ এ আদেশ দেন। গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দেন। এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে রোববার মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বাতিল করেন সর্বোচ্চ আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী। ২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে একরামকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।



