বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের মাধ্যমে রোভার স্কাউটরা দক্ষ হয়ে উঠবে

অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের মাধ্যমে রোভার স্কাউটরা দক্ষ হয়ে উঠবে

তোমরা যারা এ রোভার মুটে অংশগ্রহণের সুযোগ পেয়েছো তারা অত্যন্ত সৌভাগ্যবান। আশা করবো এখানে তোমরা অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নিজেদের আরো দক্ষ করে গড়ে তুলবে। ২৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় রোভার স্কাউটদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তি‌নি  এসময় পায়রা উড়ি‌য়ে  ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধন ক‌রেন। পাশাপাশি ১০ টাকা মূল্যমা‌নের স্মারক ডাক টি‌কিট উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী অা‌রো ব‌লেন, অামা‌দের দেশ‌কে আমরা সবাই মি‌লে শা‌ন্তিময় কর‌বো। তবে তা কা‌রো কা‌ছে হাত পে‌তে নয়, ভিক্ষা ক‌রে নয় বা কা‌রো অনুকম্পা নি‌য়ে নয়। এর আগে দুইদিনের সফরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জে পৌঁছান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ