রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘প্রতারকচক্রের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। খুদে বার্তায় বলা হয়, প্রতারকচক্রের কাছ থেকে বহু পাসপোর্ট, বিভিন্ন অফিসের কর্মকর্তাদের ৮৭টি ভুয়া সিল, দুটি ল্যাপটপ ও অন্যান্য কাগজ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) ইফতেখারুল মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে র্যাব-২-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



