রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় সানি (২০) ও আকাশ (২৫) নামে দুই মোটরসাইল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (২০) নামে আরেক মোটরসাইল আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে চকবাজারের নাজিমউদ্দিন রোডে অবস্থিত আফতাব হোটেলে সামনে এ দূর্ঘটনা ঘটে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আফতাব হোটেলের সামনে রাত ১টার দিকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিন মোটরসাইল আরোহী আহত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানি ও আকাশকে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। তিন মোটরসাইকেল আরোহী রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির বাসিন্দা। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ