প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তাদের ভয় পাওয়া বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা বড় চ্যালেঞ্জ। অভিবাসন একটি জটিল ও মানবিক বিষয়। প্রতিটি অভিবাসী যাতে নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে। অভিবাসীদের ভয় পাবার কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অভিবাসন বিষয়ক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, বর্তমানে বিশ্বের শান্তি, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অন্যান্য বিষয়ের মতো অভিবাসনও সমানভাবে গুরুত্বপূর্ণ।
এর আগে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম অধিবেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বাস্তববাদী হওয়ার আহ্বান জানান তিনি। অভিবাসীদের অধিকার এবং তাদের সুরক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে। অভিবাসনের সম্ভাবনাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তা ভেবে দেখা প্রয়োজন। তিনি বলেন, বিশ্বের যেখানেই হোক অভিবাসীরা যাতে তাদের অধিকার পান, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন তা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে অভিবাসন ও উন্নয়ন নিয়ে (জিএফএমডি) সম্মেলনের উদ্যোগ নেয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা অংশ নেয়। সম্মেলন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনে অভিবাসন, উন্নয়ন ও সুশাসনসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। এ সময় জিএফএমডির সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।




