বিলুপ্ত ২২টি ছিটমহলসহ দেশের প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক ইউনিয়নে চেয়ারম্যানসহ সব পদে সাধারণ এবং বাকিগুলোতে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বাড়তি পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। কোথাও কোথাও বিজিবিও টহল দিচ্ছে।
ইসির কর্মকর্তারা জানান, গত মার্চ-জুন পর্যন্ত ছয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতা ও অনিয়মের কারণে স্থগিত কেন্দ্র, শূন্যপদে উপনির্বাচন, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে পুনঃভোট, মামলা ও অন্যান্য জটিলতা এবং মেয়াদ শেষ হওয়ার কারণে এসব ইউনিয়নে আজ ভোট গ্রহণ হচ্ছে। এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক ডজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।




