রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়টাঙ্গাইলে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু

টাঙ্গাইলে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরগড় এলাকার মাগন্তিনগর গ্রামে আজ মঙ্গলবার ভোরে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। মারা যাওয়া তিনজন হলেন নিখিল হাজং (৪০) এবং তাঁর দুই ছেলে জজ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮)। আহত হয়েছেন নিখিলের স্ত্রী জনতা সিমসাং। মধুপুর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভোর সাড়ে চারটার দিকে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ সময় পরিবারটি ঘুমিয়ে ছিল। বজ্রপাতে নিহত তিনজনের লাশ গ্রামে রয়েছে। আহত জনতা সিমসাংকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ