রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দেওয়ানহাটে বাসের ধাক্কায় এক পথচারী নিহত

দেওয়ানহাটে বাসের ধাক্কায় এক পথচারী নিহত

নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় মো.ছালেহ আহমদ (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালেহ আহমদ হালিশহর থানার ঈদগাঁ এলাকার মৃত সুজন মিয়ার ছেলে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, দেওয়ানহাট মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ছালেহ আহমদ। এসময় ১০ নম্বর রুটের একটি বাস তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডবলমুরিং থানার অপারেটর রাজেশ জানান, পুলিশ গাড়িটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ