রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমাকে খুন করে যুবকের আত্মহত্যার চেষ্টা

মাকে খুন করে যুবকের আত্মহত্যার চেষ্টা

নগরীর বন্দর থানার আগ্রাবাদের পূর্ব গোসাইলডাঙ্গা এলাকায় মাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মাকে খুন করার পর আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে একটার মধ্যে এ ঘটনা ঘটে। ছেলের হাতে খুন হওয়া হতভাগিনী মায়ের নাম কুমকুম চৌধুরী (৪৫) আর ঘাতক ছেলের নাম সুমিত চৌধুরী (২১)। স্থানীয়রা জানান, পূর্ব গোসাইলডাঙ্গা এলাকার সরকার টাওয়ারের তৃতীয় তলায় স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন অ্যাডভোকেট সুকময় চৌধুরী। সুকময় চৌধুরীর ছোট ছেলে সুমিত চৌধুরী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেনি। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। শনিবার দুপুরে অজ্ঞাত কারণে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে সুমিত। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। দুপুর দুইটার দিকে ঘরে ফিরে মা ও ভাইকে রক্তাত্ব অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন সুকময় চৌধুরীর বড় ছেলে। এসময় মা প্রাণহীন থাকলেও সুমিত আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিল। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মাকে হত্যা করার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে বন্দর থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও কারণ অস্পষ্ট।  গুরুতর আহত অবস্থায় সুমিতকে চমেক হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের নাক কান গলা বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

সর্বশেষ