রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিমানের ফিরতি হজ ফ্লাইট ঢাকায় এলো সাড়ে ৬ ঘণ্টা পর

বিমানের ফিরতি হজ ফ্লাইট ঢাকায় এলো সাড়ে ৬ ঘণ্টা পর

প্রায় সাড়ে ৬ ঘণ্টা বিলম্বের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।  ১৭ সেপ্টেম্বর দিনগত রাত ২টা ৫০ মিনিটের পর প্রথম ফ্লাইট পৌঁছে। যা রাত ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা ছিল। বিমানবন্দর থেকে জানা যায়, মিনা থেকে জেদ্দায় পৌঁছাতে অনেক যাত্রী সময় বেশি নেন। এ কারণে শিডিউল পেছানো ও নির্ধারিত সময় পরিবর্তন করা হয়। এই ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি হজ কার্যক্রম ১ মাস ধরে চলবে। ১৭ অক্টোবর বিমানের সর্বশেষ ফ্লাইটটি ঢাকায় আসবে। এসব ফ্লাইটে মোট ৪৯ হাজার ৫৪৫ জন হ‍াজি ফিরবেন। মাসব্যাপী কার্যক্রমে ডেডিকেটেড ও শিডিউল মিলিয়ে মোট ১৩৭টি ফ্লাইট চালাবে বিমান। ঢাকা ছাড়াও থাকছে জেদ্দা-চট্টগ্রাম ও জেদ্দা-সিলেট রুটে সরাসরি ফ্লাইটের ব্যবস্থাও। এর আগে প্রথম ফিরতি হজ ফ্লাইটে শনিবার দুপুর দেড়টায় সৌদি এয়ারলাইন্সে দেশে ফিরেছেন প্রায় ৪০০ হাজি।

আরও পড়ুন

সর্বশেষ